সোমবার গাজোল ব্লকের সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকাগন একত্রিত হয়ে স্কুল এসআই কে একটি স্মারক লিপি দেন। এদিন এই কর্মসূচীতে অংশ গ্রহণ করে গাজোল উত্তর চক্র, গাজোল চক্র, পান্ডুয়া চক্রের সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকা। এদিন এই স্মারক লিপি জমা দিতে এসে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির প্রেসিডেন্ট জানান, এই শিক্ষা বর্ষের প্রায় অর্ধেক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্কুল পড়ুয়াদের পোশাক দেওয়া হয়নি। তিনি আরও বলেন, বিভিন্ন বিদ্যালয়ের পোশাকের রং বিভিন্ন, ছাত্রছাত্রীদের পোশাকের মাপ, বিগত বৎসরের ছাত্রছাত্রীদের সংখ্যার বৈষম্য, ছাত্রছাত্রীদের পোশাকের মাপ নিয়ে সমস্যা হলে পোশাক পরিবর্তন সমস্যা।এই সমস্ত কারনের জন্য হয়তো অভিভাবকদের বিক্ষোভের সন্মুখিনেও পরে হতে পারে শিক্ষকদের। তাই প্রশাসনের কাছে তাদের আবেদন স্কুল পড়ুয়াদের পোশাক তাদের মাধ্যমে দেওয়া হক।
এই বিষয়ে স্কুল এসআই বৌধায়ন বিশ্বাস জানান তিনি এই সমস্যার কথা ঊর্ধ্বতন কৃতিপক্ষকে জানাবেন।